• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বেলকুচিতে কঠোর লকডাউনেও বাল্যবিবাহের আয়োজন,বন্ধ করলেন ইউএনও

Reporter Name / ২৯১ Time View
Update : শনিবার, ২৪ জুলাই, ২০২১

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে করোনা ভাইরাস মোকাবেলায় চলমান কঠোর লকডাউনেও বাল্যবিবাহের আয়োজন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিবাহ বন্ধ করেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি দশম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন। শুক্রবার রাতে রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে সমেশপুর গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে উল্লাপাড়া উপজেলার রামকান্দিপুর
গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী (২৫) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্কা।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করেন এবং কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পেশকার সাইদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca