• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বদলগাছীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৬০ পিছ এ্যাম্পুলসহ ৩ জন আটক

Reporter Name / ২৪৪ Time View
Update : শনিবার, ২৪ জুলাই, ২০২১

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৬০ পিছ প্যাথিডিনযুক্ত এ্যাম্পুল সহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়,২৪ জুলাই ভোর অনুমান সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল ইসলাম এবং এসআই আবু সামা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার – পারিচা মোড় থেকে আঃ রাজ্জাকের পুত্র জুয়েল হোসেন(৩৫) কে কয়েক পিছ এ্যাম্পুল সহ আটক করেন। তার স্বীকারোক্তি মোতাবেক কার্তিকাহার গ্রামের ফেরদৌস আলম ওরফে পেচু এর স্ত্রী রাবেয়া বেগম (৩০) এবং একই গ্রামের মৃত বয়েজ উদ্দিন এর পুত্র আঃ ছালাম(৫০) এর বাড়িতে অভিযান চালিয়ে ৫৬০ পিছ আমদানি নিষিদ্ধ ভারতীয় এ্যাম্পুল সহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। রাবেয়ার স্বামী পেচু পালিয়ে যায়।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এছাড়াও থানা পুলিশ একটি ধর্ষণ মামলা সহ অন্য মামলায় আরো ৫ জনকে আটক করেছে। তাদের সবাইকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca