• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বদলগাছীতে যুবদলের ত্রাণ বিতরণ

Reporter Name / ২৩৯ Time View
Update : শনিবার, ২৪ জুলাই, ২০২১

বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে করোনা মহামারীর কারনে কর্মশূন্য হয়ে পড়া দুঃস্থ অসহায় মানুষের মাঝে সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা যুবদল। জানা যায়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল এর সার্বিক সহযোগিতায় এবং উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলার অসহায় দুঃস্থ ৩০০ টি পরিবারের মাঝে করোনাকালীন সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী চাল,ডাল,তেল,লবন,চিনি,ও সাবান বিতরণ করা হয়। এসময় উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, যুবদলের আহবায়ক রাজা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca