• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বরগুনার আমতলীতে ভোক্তা অধিকারের অভিযান : জরিমানা ১৯ হাজার টাকা

Reporter Name / ৩১২ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

২৯ নভেম্বর ২০২০ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, বরগুনার সহযোগিতায় বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ:দা:) জনাব মোহাম্মদ সেলিম এঁর নেতৃত্বে বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর বাজার, কুকুয়া, ও সাহেব বাড়ি এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত কারণে মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে প্রশাসনিক ব্যবস্থায় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ১৯,০০০/- ( ঊনিশ হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও চাল,ডাল,আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন, বরগুনা, আমতলী পৌরসভার মেয়র জনাব মতিয়ার রহমান মহোদয়, উপজেলা প্রশাসন, আমতলী, এস আই সুলতানের নেতৃত্বে আমতলী থানাধীন গাজীপুর পুলিশ ফাঁড়ির একটি টিম,ক্যাব, সেনেটারী ইন্সপেক্টর সাবেরা পারভীন ও পৌর সেনেটারী ইন্সপেক্টর মো: কবীর হোসেন এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ ।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category