• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শাহজাদপুরে কঠোর লকডাউন অমান্য করে মেলা চালানোর দায়ে রিভার ভিউ কফি হাউজকে ১ লাখ টাকা জরিমানা

Reporter Name / ২০৭ Time View
Update : রবিবার, ২৫ জুলাই, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি বন্যানিয়ন্ত্রণ বাঁধের ‘রিভার ভিউ’ কফি হাউজ কঠোর লকডাউন অমান্য করে ঈদের দিন থেকে অবৈধ মেলা চালায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেনের নেতৃত্বে ওখানে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই কফি হাউজকে ১ লাখ টাকা জরিমানা ও কফি হাউজটি বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন জানান, কঠোর লকডাউন অমান্য করে ঈদের দিন থেকে রিভার ভিউ কফি হাউজ কর্তৃপক্ষ আইন শৃঙ্খলার তোয়াক্কা না করে ওখানে অবৈধ মেলা বসিয়ে হাজার হাজার লোক সমাগম করে আসছিল। এতে শাহজাদপুরে করোনা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার আংশকা দেখা দেয়। খবর পেয়ে শাহজাদপুর উপজেলা প্রশাসন ওখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতের টিম ঘটনাস্থলে পৌছে এর সত্যতা পেয়ে ওই কফি হাউজের ৩ কর্মচারিকে আটক করে। এ সময় মালিক সেখানে উপস্থিত না থাকায় তাদের ১লক্ষ টাকা জরিমানা করে ছেড়ে দেয় ও কফি হাউজটি বন্ধ করে দেয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান,আমরা কঠোর লকডাউন পালনের স্বার্থে দ্রুত পদক্ষেপ নিয়ে কফি হাউজটি বন্ধ করে দিয়েছি। আবারও কফি হাউজটি চালানোর চেষ্টা করা হলে মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca