• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

কিশোরগ্যাং কর্তৃক চরফ্যাশনে দুই সাংবাদিককে হত্যার হুমকি॥ সাংবাদিক পরিবার অবরুদ্ধ

Reporter Name / ২৬২ Time View
Update : সোমবার, ২৬ জুলাই, ২০২১

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।।

চরফ্যাশন উপজেলার দুই সাংবাদিক কে হত্যার হুমকি দিয়েছে দুলার হাট থানার অন্তর্ভূক্ত আহাম্মদ পুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের সন্ত্রাসী ও কিশোর গ্যাং বাহিনী। অবরুদ্ধ হয়ে পড়েছে সাংবাদিক পরিবার। বাসা থেকে বের হতে পারছে না দুই সাংবাদিকসহ তাদের পরিবার। নিরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিক পরিবার। শনিবার সন্ধ্যায় দুলার হাট থানার সাংবাদিক নোমান চৌধুরী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে,
জাতীয় দৈনিক আমার সংবাদ চরফ্যাশন উপজেলা প্রতিনিধি এম, নোমান চৌধুরী ও জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করে আসছে। তাদের বাবার বাগানের জমি অংশটুকু দীর্ঘ ৬০ বছর পর্যন্ত ভোগ করে আসছে। গত ২০ শে জুলাই স্থানীয় সন্ত্রাসী গ্রুপের মতিন মাঝি, হানিফের নেতৃত্বে কিশোর গ্যাং বাহিনী পূর্ব পরিকল্পিত ভাবে তাদের বাবার বাগানের দুটি অংশ দখল করার উদ্দেশ্য জালের বেড়া দেয়।
ওই সময় সাংবাদিক সিরাজুল ইসলাম বাঁধা দিলে অভিযুক্ত হান্নান অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে একপর্যায়ে হান্নান তাকে খুন করার উদ্দেশ্য শাবল নিয়ে তেড়ে আসে। তার জীবন বাঁচানোর জন্য অন্য জায়গায় আশ্রয় নেয়। তাদের বাগানের অংশের নারিকেল গাছ থেকে নারিকেল পারার সময় সাংবাদিক নোমান চৌধুরী বাঁধা একটি ছবি তুলতে গেলে তাঁকে অকট্য ভাষায় গাল-মন্দ করতে থাকে।
সাংবাদিক সিরাজুল ইসলাম তার ভাইকে গালমন্দ করার কারণ জিজ্ঞেস করলে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎপেতে থাকা কিশোর গ্যাং বাহিনী দা-চেনি, শাবল নিয়ে দুই সাংবাদিকসহ তাদের পরিবার কে খুন করার উদ্দেশ্য তেড়ে আসে। দুই সাংবাদিক ও তাদের পরিবার প্রাণের ভয়ে বাসায় আশ্রয় নেয়। ওই সময় তারা নাম ধরে দুই সাংবাদিক কে বাহিরে বের হতে বলে মেরে ফেলবে বলে হুমকি দেয়। তাদের পরিবার কে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।
সাংবাদিকের বাবা মা ও অশ্লীল ভাষায় গালিগালাজ থেকে রেহাই পাইনি। রাত ৮ টার সময় সাংবাদিক সিরাজুল ইসলাম ও তার ভাই ও বাবা মসজিদে নামাজ পড়াকালীন সময় তাদের কে অবরুদ্ধ করে রাখে। মসজিদ থেকে বের হলে খুন করার হুমকি দেয়। তাদের ভাতিজা সিয়াম দাদা বাড়ি থেকে তার বাড়িতে যাওয়ার সময় মসজিদ সংলগ্ন স্থানে পৌছলে তার স্মার্ট ফোনসহ ৭২০ টাকা চোরা ফারুক কেড়ে নেয়। এ সময় মসজিদের মুসল্লীদের সহায়তায় তারা অন্য বাড়িতে আশ্রয় নেয়। স্থানীয় মুসল্লী ও বর্তমান ইউপি সদস্য কামরুল ইসলাম প্রাক্তন ইউপি সদস্য রুহুল আমীন রনির হস্তক্ষেপে মোবাইল ফোনটি ফেরত পেলেও ৭২০ টাকা ফেরত দেয় নি।
তাদের বাড়িতে গিয়ে তাদের পরিবার কে হত্যার হুমকি দেয়। ওই সময় সাংবাদিকের বাবাকে সন্ত্রাসী হানিফ বলে, নুরুল ইসলাম ঘর থেকে বের হয়ে আয়। তোরে ও তোর ছেলেদেরকে খুন করে লাশ খুঁজে পাইবি না। তোদের কে জীবনের তরে শেষ করে ফেলবো। সে তাদের ঘরে ইট মারতে থাকে। লাথি মেরে বালতি ভেঙ্গে ফেলে ।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, মতিন মাঝি(৫০), মোঃ হানিফ(৪৫), মোঃ এমরান(২২), মোঃ ফারুক(৪৫), মোঃ হিরন(২৫), মোঃ হান্নান(২৩), মোঃ শরীফ(২০), মোঃ মিছির(৪০), মোঃ শামিম(১৯), মোঃ ফরহাদ(২০) ও আল আমিন(২১)। দুলার হাট থানায় ২৪ জুলাই ঘটনাটি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে সাংবাদিক এম,নোমান চৌধুরী বাদী হয়ে অভিযোগ আকারে ওসি মুরাদ হোসেন এর কাছে অভিযোগটি দাখিল করলে তিনি সাধারণ ডাইরিভূক্ত(জিডি) হিসেবে গ্রহণ করেছেন। যার নং-৮০৫।
হিরন, হান্নান, শামিম, ফরহাদ,এমরান,শরিফ ও আল- আমিন এরা কিশোর গ্যাং এর সাথে জড়িত। এরা সংঘবদ্ধ হয়ে কিশোর গ্যাং গড়ে তুলছে। পূর্ব পরিকল্পিত ভাবে অপরাধীরা কোনো ঘটনা ঘটালে কিশোর গ্যাং বাদীপক্ষের ওপর হামলা চালায়। মতিন, হানিফ, ফারুক ও মিছির এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। মতিন-হানিফের নেতৃত্বে গড়ে উঠেছে একটি সন্ত্রাসী বাহিনী। এরা এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এরা এলাকায় বিচার শালিশ অমান্য করে আসছে। শনিবার রাত সাড়ে ৮টায় দুলারহাট থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই লেলিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

দুলারহাট থানার ওসি মুরাদ হোসেন বলেন, আমি বিষয়টি ডায়রীভূক্ত করেছি। আইনী ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca