• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

তানোরে অভিমান করে শিশুর আত্মহত্যা

Reporter Name / ৩০৫ Time View
Update : সোমবার, ২৬ জুলাই, ২০২১

বিশ্বজিত,তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে মা-বাবা’র উপর অভিমান করে শান্ত (১২) নামের এক শিশু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার কালিগঞ্জ মাসিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত ওই এলাকার লক্ষণ হলদারের ছেলে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, শিশু শান্ত মা-বাবার কাছে একটি ফোন কিনে দেওয়ার আবদার করতে থাকে। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিমানে ঘরের আড়ার সাথে দড়ি বেধে শান্ত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে গেলে রাতে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca