• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

বেলকুচিতে কঠোর লকডাউনেও একই রাতে ২টি বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

Reporter Name / ২৩৮ Time View
Update : সোমবার, ২৬ জুলাই, ২০২১

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় চলমান কঠোর লকডাউনে ও একই রাতে ০২(দুই) টি বাল্যবিবাহ বন্ধ করেছেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে সন্ধ্যা ৭.০০ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামে দশম শ্রেণীর ছাত্রী (১৫) এবং রাত ৯ টায় বেলকুচি পৌরসভার চালা অফিসপাড়া নবম শ্রেণীর ছাত্রী (১৪) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। রবিবার সন্ধ্যা হতে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। দুটি বাল্যবিবাহেই কনে অপ্রাপ্তবয়স্ক ।বাল্যবিবাহগুলো বন্ধ করে অভিভাবকদের কাছ থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কনের পিতার নিকট থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব শিবানী সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca