• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

অধ্যাপক ডঃ মুঃ নজিবুর রহমান লিটন করোনায় মারা গেছেন

Reporter Name / ২০৩ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শফিকুল ইসলাম,গোমস্তাপুর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মুঃ নজিবুর রহমান লিটন করোনায় আক্রান্ত হয়ে সোমবার ভোর পৌনে পাঁচটার সময় ঢাকা বারডেম হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য ছাত্র-ছাত্রীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। গোমস্তাপুর উপজেলার সদর রহনপুরের কৃতি সন্তান শিক্ষাবিদ লিটনের নামাজে জানাজা বিকেল ৫.৩০ মিঃ রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্যদ্বয় জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক পৌর মেয়র তারিক আহমদ,হাজী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জাব্বার, রহনপুর পি.এম. আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, রহনপুর মুক্ত মহা দলের সভাপতি সারফুদ্দিন আহমেদ প্রমূখ। জানাজা শেষে গোমস্তাপুরে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca