• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে বন্দর শ্রমিকদের টীকাদান শুরু

Reporter Name / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

ডিস্ট

করোনার সংক্রমন বৃদ্ধি প্রতিরোধে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় কঠোর লকডাউন চললেও জেলা শহর ছাড়া কোথাও স্বাস্থ্যবিধি মানার বালায় নেই। এ পরিস্থিতির মধ্যেও সংক্রমণ নি¤œমুখী হলেও আবারও বাড়ার আশংকা করছে স্বাস্থ্য বিভাগ।বিশেষ করে শিবগঞ্জ উপজেলার আম বাজার ও দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ বন্দর থাকায় এ নিয়ে প্রশাসনের স্বাস্থ্য বিধি মানাতে বেগ পেতে হচ্ছে। বন্দরে কর্মরতরা ঝুঁকি নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।যদিও বন্দরে জনবল অর্ধেকে নামিয়ে কঠোর স্বাস্থ্য বিধি মানাতে তৎপরতা বন্দর সংশ্লিষ্টদের লক্ষ্য করা গেছে। স্বাস্থ্য বিধি মেনে সোনামসজিদ বন্দরে ভারত বাংলাদেশ মিলিয়ে প্রতিদিন প্রায় ৫ হাজার লোকের চলাচল থাকায় বন্দর সংশ্লিষ্টরা ছিল ঝুঁকিতে ।তাই ভারতীয় সীমান্ত বর্তী এ এলাকায় ঝুঁকির বিষয়টি বিবেচনা করে মঙ্গলবার বন্দরে কর্মরত শ্রমিক. কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে থেকে ৫শ জনকে দেয়া হলো ভ্যাকসিন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ও স্থানীয় প্রশাসনের চেষ্টায় মঙ্গলবার(২৭ জুলাই) সকাল থেকে দিনব্যাপি পানামা পোর্ট লিমিটেডের কার্যালয়ে অস্থায়ী বুথ স্থাপন করে তাৎক্ষনিক শ্রমিকদের রেজিষ্ট্রেশনের মাধ্যমে বন্দরে কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল এ কার্যক্রমের উদ্ধোধন করেন। এ সময় পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মো: মাইনুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়রা খান সহ বন্দর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca