• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

কৌশল অবলম্বন করেও রক্ষা হল না, চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির হাতে ধরা

Reporter Name / ২৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে সজিবুল ওরফে সাজু (৪০)। পলাতক আরেকজন আসামি হচ্ছে সামু (৩৫)।

২৬ জুলাই সোমবার বিকেল ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগরে একটি আমের আরত এর সামনে অভিযান চালিয়ে অভিনব কায়দায় মিষ্টির প্যাকেট ইয়াবা পাচারের সময় হাতেনাতে গ্রেপ্তার করে ডিএনসির অপারেশন দল আসামিকে।

জানাগেছে, ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খানের নির্দেশনায় ও পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি চালায়। এর আগের ২ দিনে ৯ জনকে গ্রেপ্তার করে ডিএনসি।

ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাজু মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca