• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

প্রথমবার বিচারক সানি লিওন

Reporter Name / ৪০৪ Time View
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

বিনোদন প্রতিবেদক

প্রথমবার কোনো রিয়েলিটি শোয়ে বিচারক হয়ে এলেন বলিউডে তারকাখ্যাতি পাওয়া অভিনেত্রী সানি লিওন। ভারতের কলকাতার স্টার জলসা টিভিতে প্রচার চলতি নাচের রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর সিজন-২-তে অতিথি বিচারক হিসাবে সম্প্রতি উপস্থিত হয়েছেন তিনি। বিচারকের আসনে বসে মঞ্চে ক্ষুদে প্রতিভাদের পারফরমেন্স দেখে তিনি বেশ মুগ্ধ হন।

‘ওরা কতটা স্মার্ট ও মেধাবী, আমি এখানে না এলে জানতেই পারতাম না। ওদের পারফরমেন্স দেখে আমি বেশ মুগ্ধ’-শুটিং শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে এমনটাই বলেছেন সানি। অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী, দেব ও মনামির সঙ্গে বসে ছোট্ট ছেলেমেয়েদের নাচ দেখেছেন তিনি।

শুধু তাই নয়, মঞ্চে উঠে ক্ষুদে প্রতিযোগীদের সঙ্গে নেচেছেনও এ অভিনেত্রী। তাকে পেয়ে খুশি ডান্স ডান্স জুনিয়র সিজন-২-এর প্রতিযোগীরাও। এ বিশেষ পর্বের শুটিং হয়েছে গত ২৫ জুলাই। শিগ্গির এ পর্বটি প্রচার হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca