• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

করোনার আক্রান্ত হয়ে ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সানিয়ার মৃত্যু

Reporter Name / ৪৬১ Time View
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ সানিয়া আক্তার (২৭) করোনায় আক্রান্ত হয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বংলা মেডিকেল কলেজ হাসপাাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি… রাজিউন। তিনি গত ১২ জুলাই থেকে করোনায় আক্রান্ত ছিলেন। তাঁর স্বামী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এইচএম ইমরানুর রহমানও করোনায় আক্রান্ত ছিলেন।

সানিয়া আক্তারের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতে নাজির আবুল কালাম আজাদ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ সানিয়া আক্তারের স্বামী এইচএম ইমরানুর রহমান ঝালকাঠিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত আছেন। কক্ষ সংকটের কারণে স্বামী-স্ত্রী একই এজলাস আগে পরে ব্যবহার করে বিচার কার্য পরিচালনা করতেন। সানিয়া আক্তারের বাড়ি নারয়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে। স্বামী এইচএম ইমরানুর রহমানের বাড়ি বরিশালের মুলাদীতে। তাঁদের কোন সন্তান ছিল না। তবে সানিয়া আক্তার আট মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন।

সানিয়া আক্তারের লাশ কোথায় দাফন করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। বিচার বিভাগে সদালাপী ও মিষ্টভাষী হিসেবে সানিয়া আক্তারের সুনাম ছিল। তিনি আইনজীবী ও বিচারপ্রার্থীদের সাথে ভালো আচরন করতেন। তিনি বংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১০ ব্যাচের বিচারক হিসেবে আইন অঙ্গনে যোগদান করেন।

তাঁর মৃত্যুতে ঝালকাঠি-২ আসনের সাংসদ ও আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান (রসুল) ও সাধারণ সম্পাদক আঃ সঃ মঃ মোস্তাফিজুর রহমান (মনু) শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category