• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপনে তাসনুভা শিশির

Reporter Name / ৪৯৪ Time View
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

বিনোদন প্রতিবেদক:(আল সামাদ রুবেল)

তাসনুভা আনান শিশির তিনি দেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী। সেই যুদ্ধে সফল হয়েছেন তিনি। বেসরকারি টিভি স্টেশন বৈশাখী টেলিভিশনে সংবাদ উপস্থাপক হিসাবে কাজ করার সুযোগ পেয়ে নিজের পরিচিতি তৈরি করতে সক্ষম হন তাসনুভা। এরপর অভিনয়ে মনোযোগ দেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি মোটরবাইক ইয়ামাহার একটি ওভিসি’তে (অনলাইন ভিডিও কমার্শিয়াল) কাজ করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন সজল আহমেদ। ওভিসিটি এরই মধ্যে ডিজিটাল প্লাটফর্মে অবমুক্ত হয়েছে। এ প্রসঙ্গে তাসনুভা গনমাধ্যমকে বলেন, ‘কাজটি করে বেশ ভালো লেগেছে।

আমার সঙ্গে মডেল হিসাবে ছিলেন নিলয়। এ ধরনের কাজ করতে আমি আগ্রহী। সময় এবং সুযোগ পেলে এ মাধ্যমে নিয়মিত থাকার ইচ্ছা আছে।’ বিজ্ঞাপন ছাড়া তাসনুভা এরই মধ্যে ছবিতেও অভিনয় করেছেন। বর্তমানে তিনি স্নাতকোত্তর ডিগ্রিতে পড়াশোনার পাশাপাশি নিজের সংগঠন ‘শ্রী-ভয়েস অব সেক্সুয়্যাল মাইনরিটি’তে ইয়াং ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca