২৮জুলাই,২০২১খ্রি.
প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে না পাওয়ায় একজন ভোক্তা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। বিধি মোতাবেক কয়েকটি শুনানি গ্রহণ শেষে স্যামসাং কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেন এবং অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। অভিযোগকারীর সম্মতিতে স্যামসাং কর্তৃপক্ষ পূর্বোক্ত টেলিভিশন পরিবর্তন করে একই মডেলের নতুন টেলিভিশন প্রদান করেন।
এছাড়াও আরেকজন ক্রেতা/ভোক্তা আল-শেফা সার্জিক্যাল, ইন্দ্রারা মোড় পাবনার বিরুদ্ধে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে ঔষধ বিক্রয় করার অপরাধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শুনানি গ্রহণ করে সত্য প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ নগদ প্রদান করা হয়।