করোনার ভয়াবহতা প্রশমিত করার লক্ষ্যে চলমান দীর্ঘ লকডাউনে দিনমজুর শ্রেণীর মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের মধ্যে রয়েছে রিকশা চালক। যেহেতু মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারছে না, সার্বিকভাবে তাদের যাত্রী সংখ্যা খুব কমে গেছে। ফলে রিকশা চালকরা তাদের সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে।
সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যাকশন (সিডিএ) বয়স্ক রিকশা চালকদের দুর্দশা কিছুটা লাঘবের জন্য ২৮ জুলাই ঢাকা মহানগরীর পশ্চিম ধানমন্ডিস্থ মধুবাজার এলাকায় ৩০ জন বয়স্ক (৫৫ -৬৭ বছর) রিকশা চালকের মাঝে ১০ কেজি করে মোট ৩০০ কেজি চাল বিতরণ করে।
উল্লেখ্য যে, সিডিএ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি গবেষণা, প্রোগ্রাম ও পলিসি এ্যাডভোকেসির মাধ্যমে দেশের উন্নয়নে নিরšতর কাজ করে যাচ্ছে।