করোনাভাইরাস সংকট কালীন সময়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সামাজিক সংগঠন “পাশে আছি ইনিশিয়েটিভ” এর উদ্যেগে হিজড়া (তৃতীয় লিঙ্গ) মাঝে চাল, ডাল, তেল, আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৩০ই জুলাই রোজঃ শুক্রবার, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচি সরকারি কলেজ মাঠে হিজড়া কমিউনিটির মানুষদের মাঝে চাল, ডাল, তেল, আলু সহ খাদ্য সামগ্রী তুলে দেন, সমাজ ও মানবাধিকার কর্মী তানভীর আনজুম তুষার।
সমাজকর্মী তানভীর আনজুম তুষার বলেন, “চলমান লকডাউনে হিজড়া কমিউনিটির মানুষেরা কষ্টে আছেন৷ আমরা চেষ্টা করছি তাদের কাছে খাদ্য সহায়তা পৌছে দেয়ার জন্য।”
এই সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ আইবুল হাসান, এস.এম ওমর ফারুক, তাওহীদ বাবু হৃদয় সহ মোঃ রহমতুল্লাহ প্রমুখ।