• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

বিদ্যুতে আলোকিত চরকাজল

Reporter Name / ২৯৯ Time View
Update : রবিবার, ১ আগস্ট, ২০২১

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দ্বীপ ইউনিয়ন চরকাজল ও চরবিশ্বাসে বিদ্যুতের সঞ্চালন লাইন দেওয়া হয়েছে। এ উপজেলার ৪৫টি গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে
বিদ্যুতে আলোকিত চরকাজল
মুজিববর্ষ উপলক্ষে দেশের অফ-গ্রিড অঞ্চলসমূহে বিশেষ করে চর ও দ্বীপ অঞ্চলে থাকা জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিচ্ছে সরকার। সরকার সারা দেশে সব এলাকায় সুষম বিদ্যুতায়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়ায় বর্তমানে ৯৯ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চরকাজল ও চরবিশ্বাসের ১০ জনকে বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়। ওই দিন আনুষ্ঠানিকভাবে দ্বীপাঞ্চল দুটিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। সূত্র জানায়, বঙ্গোপসাগরের অফ-গ্রিড উপজেলাগুলোর দ্বীপাঞ্চলসমূহে মুজিববর্ষের মধ্যে পল্লী বিদ্যুৎ বোর্ড ১০০% বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। গ্রিডের ৪৬১টি উপজেলা ১০০% বিদ্যুতের আওতায় আনা হয়েছে। মুজিববর্ষে ১০৫৯টি গ্রাম একই প্রোগ্রামের আওতায় আসছে। বিদ্যুৎ বিভাগ জানায়, অফ-গ্রিড এলাকাগুলো দেশের ৬৮টি উপজেলায় অবস্থিত। এখন ওই এলাকায় কুপি বাতির পরিবর্তে জ্বলছে বিদ্যুতের বাতি। এ দ্বীপ ইউনিয়ন দুটির মানুষের কাছে এটি একটি বড় পাওয়া। গত ১০ জুন থেকে আলোয় আলোয় ভরে উঠেছে এ এলাকার ঘর-বাড়ি, রাস্তা-ঘাট। এর সঙ্গে অবসান হয়েছে অন্ধকার, উদ্ভাসিত হয়েছে আলো। ইউনিয়ন দুটিতে প্রায় ১ লাখ মানুষের বসবাস। তারা খুশি আদিম যুগের পদ্ধতি কুপি বাতির পরিবর্তে বিদ্যুতের বাতি ব্যবহারে। চর বিশ্বাস ইউনিয়নের সায়েম গাজী (৪০) জানান, ‘আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আন্তরিকতায় ও প্রচেষ্টায় সাগর-নদী বেষ্টিত দ্বীপ অঞ্চল দুটির মানুষ আজ মানব সভ্যতার বিকাশ ঘটিয়ে আধুনিক বিশ্বের সঙ্গে যোগাযোগের এক মাইলফলকের সৃষ্টি হয়েছে। দ্বীপ ইউনিয়ন দুটির দায়িত্বে থাকা ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবুল বাশার জানান, নদীতে সাবমেরিন ক্যাবল দিয়ে এ বিদ্যুতের লাইন স্থাপন করা হয়েছে। এটি দেশের সবচেয়ে দীর্ঘতম সাবমেরিন ক্যাবল লাইন। এতে খরচ হয়েছে প্রায় ১৬৫ কোটি টাকা। তিনি আরও জানান, ভোলা জেলার চর মুজিবে উপকেন্দ্র করে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দ্বীপ ইউনিয়ন চর কাজল ও চর বিশ্বাস, দশমিনা উপজেলার চর বোরহান, চর হাদি ও রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নে বিদ্যুতের সঞ্চালন লাইন দেওয়া হয়েছে। এসব ইউনিয়নে মোট ৪৫টি গ্রাম রয়েছে। গ্রামগুলো বিদ্যুতায়িত হলে মোট গ্রাহক সংখ্যা হবে ২২ হাজার ৬৬৬ জন। এতে প্রয়োজন হয়েছে ৬ থেকে ৭ মেগাওয়াট বিদ্যুতের। ওই অঞ্চলের একমাত্র কে আলী কলেজের শিক্ষার্থী মো. মিতুল ইসলাম বলেন, ‘আমাদের বাবা, বড় ভাই ও আমরা কুপি বাতিতে লেখাপড়া করছি। কিছু দিনের জন্য সৌর বিদ্যুৎও পেয়েছি, তা ছিল প্রয়োজনের তুলনায় খুবই কম, এখন বিদ্যুৎ আসবে এটা স্বপ্নের মতো লাগছে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরাও করতে পারব লেখাপড়া। বর্তমান এমপি শাহজাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে যোগ দিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। বিশেষ করে আইসিটি শিক্ষা, কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে যুগোপযোগী পরিবর্তন আনবে বলে মনে করি।’ চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তী হিন্দু গ্রামের সুগন্ধা রানী বলেন, ‘আমাগো দ্যাশে কারেন্ট আইবে এ কোনো দিনও হপ্পনেও ভাবি নাই। আমাগো অ্যাহোন আর কারেন্টের কাজের লাইগ্যা গলাচিপার বাড়ি যাওয়া লাগবে না। শেখ হাসিনারে ভগবান আরও বাঁচাইয়া রাহুক। আমাগো আরও কিছু দেউক। পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, ‘বাংদেশ আওমী লীগের একটি ভিশন ছিল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। দেশের সব জায়গায় যখন আলো ঝলমল করছিল তখন এ এলাকা ছিল অন্ধকার। নানা কারণে রয়েছে অবহেলিতও। এ অঞ্চলে সব থাকলেও বঞ্চিত ছিল আলো থেকে। এতে সৃষ্টি হবে নানামুখী কর্ম ক্ষেত্রের। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আলো পৌঁছে দিয়েছেন। উন্নয়নের জন্য বিদ্যুৎ অপরিহার্য। এ অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার ইতিবাচক পরিবর্তন ঘটছে। এখানে এখন গড়ে উঠবে মাঝারি ও ক্ষুদ্র আকারের শিল্প কারখানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca