• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বাংদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ সিএন্ডএফ’র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ৪ আগস্ট, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সিএন্ডএফ’র নতুন কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দুপুরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের মিলনায়তনে সিএন্ডএফ’র সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ।

আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, মো. আব্দুল মতিন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফুল আলম আশরাফুল।

সিএন্ডএফ’র উপদেষ্টা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, জেলা পরিষদের সদস্য মোস্তাকুল আলম পিন্টু, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসা. শাহিদা আক্তার রেখা, সিএন্ডএফ’র সাধারণ সম্পাদক শফিউর রহমান টানুসহ সিএন্ডএফ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca