• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ল’এসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটিতে সভাপতি: তুমুল,সম্পাদক: হাসনাত জাহান

Reporter Name / ২২৮ Time View
Update : বুধবার, ৪ আগস্ট, ২০২১

সংবাদ দাতা:
মুহাম্মদ মনজুর হোসাইন:

ল’এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ী জেলার কৃতি সন্তান ইস্টার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের আইনের সাবেক ছাত্র শরীফুল হক তুমুল এবং দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বৃহত্তর ফরিদপুরের ফরিদপুর জেলার কৃতি সন্তান মোঃ রিপন ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদপুর সদরের মোঃ হিমায়েত মোল্যা(নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী), সহ-দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবুল্লাহ ছানজু, সহ-প্রচার সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নাভিদ আলম, সহ-সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুর্শিদা নাহার আলভী।

২০ জুলাই (বুধবার) সন্ধ্যা ৭ টায় আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী, আইনের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় রাজনীতিমুক্ত সেচ্ছাসেবী আইনি সেবামূলক এই সংগঠন ” ল’ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ” সংক্ষেপে “ল্যাব” এর ৪৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি (আংশিক) অনুমোদন দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান এবং মরিয়াম জামিলা।

সভাপতি শরিফুল হক তুমুল সহ ৪৫ সদস্যের আংশিক কমিটিতে বৃহত্তর ময়মনসিংহের শেরপুর জেলার কৃতি সন্তান লুৎফর রহমান শাওন সিনিয়র সহ-সভাপতি এবং হাসনাত জাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক করা হয় মোঃ সাইফুল ইসলামকে রাজকে।

এখন পর্যন্ত সংগঠনটি ৩৭টা জেলা, ২টা মহানগর, ২০টিরও বেশি ইইউনিভার্সিটি কমিটি, বেশ কয়েকটি ল কলেজ এবং দেশের বাইরে লন্ডনে একটি কমিটি দেওয়ার মধ্য দিয়ে সংগঠনটি সম্মানের সাথে সাংগঠনিক কাজ করে যাচ্ছে।

তারা বলেন,” ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ” এ শুরু থেকেই নিজ প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি। এই সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে কিছু করার প্রচেষ্টায় এসোসিয়েশনের সাথে যুক্ত হওয়া। তাই সংগঠনের সকল সদস্যদের সাথে নিয়ে আমাদের কাজের মাধ্যমে সাংগঠনিক সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছানো এখন আমাদের লক্ষ্য।”

সদ্য ঘোষিত কমিটির দপ্তর সম্পাদক মোঃ রিপন ফকির বলেন, “আইন পেশা একটা মহৎ পেশা, তাই সকলের কাছে আমরা দোয়া প্রার্থী আমি এবং আমরা যেন এই মহৎ পেশার সেবাটা সাধারণ মানুষের কাাছে পৌঁছে দিতে পারি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca