• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে মুকুল হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

Reporter Name / ৩৩২ Time View
Update : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

ফয়সাল আজম অপু,বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে মুকুল হত্যা (৩২) মামলায় ৭ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় দেন।

তবে, সাতজন আসামীর মধ্যে একজন আসামী পলাতক থাকায় বাকি ৬ আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মো. ডলার, সুইট, আলাউদ্দিন, বাক্কার আলী, লাল মোহাম্মদ, ইসরাইল ও নামোটিকরি গ্রামের বাহার আলী। তবে সুইট পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মুকুলের পরিবারের সাথে প্রতিপক্ষ সুইটদের দীর্ঘদিন ধরে জমিজমার বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে গত ২০১৫ সালের ৯ জানুয়ারী রাতে মুকুলকে কানসাট বিএন বাজারে সুইটের নেতৃত্বে বেশ কয়েকজন হাসুয়াসহ ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালালে ঘটনাস্থলে মুকুল মারা যায়।

এ ঘটনায় নিহতের পিতা রবিউল ইসলাম বাদি হয়ে ওই বছরের ১২ জানুয়ারী শিবগঞ্জ থানায় ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন ওসি (তদন্ত) চৌধুরী জুবায়ের একই সালের ১১ আগস্ট সুইটসহ ২০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদী শেষে আদালতের বিচারক ওই সাতজনকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দন্ডিত করেন। এ মামলার অপর ১৩ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category