নয়ন ঘোষ
অদ্য ৪ আগস্ট ২০২১ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক শিবগঞ্জ উপজেলায় অভিযান চালানো হয়।
শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে অভিযান পরিচালনা করার সময় চাঁদ বেকারি ও মৌমিতা বেকারি নামক প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে যথাক্রমে ১০,০০০(দশ হাজার) ও ৫,০০০(পাঁচ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ কোবাদ আলী। নিরাপত্তা বিধানে সহযোগিতা করেন শিবগঞ্জ থানার একটি চৌকস পুলিশ টিম।
এধরণের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।