• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

যশোরে স্বর্ণেরবারসহ ৩ পাচারকারী আটক

Reporter Name / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরে (৩০পিস সাড়ে তিন কেজি) স্বর্ণেরবারসহ তিন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজার পাঁকা রাস্তার উপর থেকে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার উপজেলার গোলাপরায় গ্রামের রতন কুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের প্রদীপ সাহা (৫৫) এবং ঢাকার গেন্ডারিয়া উপজেলার কালীগঞ্জ শাহা রোড়ের পংকজ দত্ত (৪৮)।

যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর- মাগুরা সড়কের বাহাদুরপুর বাজার পাঁকা রাস্তার উপর শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে ৩০টি স্বর্ণের বারসহ তিন জনকে আটক করা হয়।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ২কোটি ৪১লাখ ৫০হাজার টাকা বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category