• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নওগাঁর সাপাহারে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

মনিরুল ইসলাম / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুভ কাজে সবার পাশে ‘শুভ সংঘ ও কালের কন্ঠের’ আয়োজনে বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কালের কন্ঠ শুভ সংঘের সাপাহার শাখার সভাপতি আলহাজ্ব নুরল হক মাষ্টারের সভাপতিত্বে ২৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে ১০ কেজি চাল, ৩ কেজি আটা ও ৩ কেজি মসুরডাল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, কালের কন্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কন্ঠ জেলা প্রতিনিধি ফরিদুল করিম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, বণিক সমিতির সভাপতি মতিউর রহমান,

কালের কন্ঠ সাপাহার প্রতিনিধি তছলিম উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি সম্রাট, সম্পাদাক প্রদীপ সাহা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবুল আকতার,মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca