• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

র‌্যাব-৫ নাচোলে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্টুলসহ এক ব্যক্তিকে আটক করেছে ।

Reporter Name / ৩৬৮ Time View
Update : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

অলিউল হক ডলার, নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল র‌্যাব-৫ অভিযান চালিয়ে বিদেশী ২টি পিস্টুল ও ৪রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার হুজরাপুর গ্রামের সলটেস আলীর ছেলে মিলন(২৫)। নাচোল থানা সূত্রে জানাগেছে, গত বৃহস্প্রতিবার রাত সাড়ে ৮টার সময় নাচোল উপজেলার সদর ইউনিয়নের ঝিকড়া কাটাকুড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তুল ৪রাউন্ড গুলিসহ আটক করে র‌্যাব-৫। মিলন অটো যোগে গোমস্তাপুর থেকে মিস্টি কুমড়ার ভেতরে অভিনব কৌশলে ২টি পিস্তুল ও ৪রাউন্ড গুলি বহন করছিলো। এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নাচোল থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca