নয়ন ঘোষ
অদ্য ০৬ আগস্ট ২০২১ খ্রি. বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিঃ সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জহিরুল ইসলামের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে ।
নিউমার্কেটে পরিচালিত উক্ত বাজার অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কার্য করায় ০৮ টি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে মোট ১৫,০০০(পনেরো হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
এসময় জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সহযোগিতায়: সদর থানা পুলিশের চৌকষ টিম ।
জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে ।