সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সর্ব সাধারণ মানুষকে করোনা ঝুঁকি এড়াতে করোনা ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। শুক্রবার (৬ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ জানান, দেশে প্রতি নিয়ত বাড়ছে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হারও দিন দিন বাড়ছে। সরকার কঠোর লকডাউনের মাধ্যমে করোনা সংক্রমণের হার কমাতে চেষ্টা করেছে কিন্তু মানুষজন বিধি নিষেধ অমান্য করে মাস্ক ছাড়া অকারণে বের হয়েছে। সরকার তার স্থান থেকে মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে। দেশের জনগণকে বাঁচাতে বিনামূল্যে করোনা প্রতিরোধী ভ্যাকসিন দিচ্ছে সরকার। গলাচিপা উপজেলার সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে স্বাস্থ্য সচেতন হতে হবে।