বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলা সদরের প্রধান এবং ব্যস্ততম রাস্তার বেহাল দশা অবলোকন করলেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। দেশে চলমান কঠোর লকডাউনের বদলগাছী উপজেলার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সঙ্গীয় ফোর্স সহ বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনে বের হন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এসময় হঠাৎ বৃষ্টিতে বদলগাছীর ব্যস্ততম রাস্তাটিতে পানি জমে থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসময় তিনি গাড়ি থেকে নেমে রাস্তার বেহাল দশাটি স্বচক্ষে অবলোকন করেন। রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়লেও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের উদাসীনতায় এলাকার লোকজন চরম ভোগান্তিতে পড়েছে। দ্রুত রাস্তাটি সংস্কার না করলে দূর্ঘটনার সংখ্যা বেড়ে যাবে বলে সচেতন মহল মনে করছেন।