নিজস্ব প্রতিবেদক : তেরখাদার কৃতিসন্তান মোঃ জিয়াউল আলম সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন। গত ৮ আগস্ট রাষ্ট্রপতির আদশক্রমে উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদে মোঃ জিয়াউল আলমের পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি তেরখাদা উপজেলার পশ্চিম কাটেংগা এলাকার মরহুম মাওঃ মোঃ আব্দুল্লাহর পুত্র এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী আহম্মেদউল্লাহ পিলুর ভাই। উল্লেখ্য মোঃ জিয়াউল আলম এর আগে ঢাকা মেট্রপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে পাবলিক ওয়ার্ডার ম্যানেজমেন্ট এর দায়েত্বে কর্মরত ছিলেন। তাঁর এই কৃতিত্বের জন্য নাচোল নিউজের সম্পাদক সিপন ও সাংবাদিক নয়ন ঘোষ সহ চ বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।