• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম’কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

শফিকুল ইসলাম / ৩০৯ Time View
Update : সোমবার, ৯ আগস্ট, ২০২১

শফিকুল ইসলাম,গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রহনপুর পৌর এলাকার বহিপাড়া মহল্লার মৃত জোহাক আলী মন্ডলের ছেলে মনিরুল ইসলাম দীর্ঘদিন প্যারালাইসিস রোগে শয্যাশায়ী থেকে সোমবার ভোর ৫ টায় তাঁর নিজ বাসভবনে মারা যান। কর্মজীবনে তিনি রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের ভূগোল বিভাগের অবঃ ল্যাবঃ সহকারী ছিলেন। একই দিন বিকাল ৩টায় বহিপাড়া মিঠুর চাতালে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, কাউন্সিলর ইসমাঈল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খাঁন প্রমূখ। এদিকে গোমস্তাপুর থানার পরিদর্শক সেলিম রেজার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয় এবং জানাজা শেষে বহিপাড়া সরকারি করবস্থানে তাঁকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca