• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ

Reporter Name / ২৭৮ Time View
Update : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ১৪ ডিসেম্বর দেশের সকল স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোকে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করতে বলা হয়েছে। বুদ্ধিজীবী দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে এদিন অনলাইনে বা যেখানে সম্ভব স্বাস্থ্যবিধি মেনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। এছাড়া দিবসটির সাথে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের পরামর্শও দেয়া হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে এসব সুপারিশ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটি। তা আমলে নিয়ে সব স্কুল-কলেজে দিবসটি উদযাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ১০০ দিনের কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

জানা গেছে, এসব সুপরিশ করে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন বাস্তাবায়ন কমিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চিঠি পাঠিয়েছিল। এতে চলতি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে সব শিক্ষা প্রতিষ্ঠানবে নির্দেশনা দিতে বলা হয়।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন বাস্তাবায়ন কমিটির চিঠিতে বলা হয়েছে, এ দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার জন্য এদিন অনলাইনে বা যেখানে সম্ভব স্বাস্থ্যবিধি মেনে আলোচনা অনুষ্ঠানের আয়োজনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। শিক্ষার্থীদের মধ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংশ্লিষ্ট বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।

চিঠিতে আরও বলা হয়, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ১০০ দিনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহায়তায় আগামী ১ ডিসেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত অনলাইনে এ কুইজ প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতায় প্রতিদিন লটারির মাধ্যমে মোট ১০০ জনকে পুরস্কৃত করা হবে। এছাড়া প্রতিযোগিতার সমাপনী দিনে সব অংশগ্রহণকারীদের ১০০টি ল্যাপটপ পুরস্কার হিসেবে দেয়া হবে। অনলাইন এ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের ও সার্বিক সহযোগিতা করতে চিঠিতে বলা হয়েছে।

উল্লেখ্য, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর থেকে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির চিঠিটি দেশের সকল সরকারি বেসরকারি স্কুল-কলেজে পাঠানো হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে চিঠির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদেরকে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category