• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

Reporter Name / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

শফিকুল ইসলাম,গোমস্তাপুর,: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) উপজেলা পর্যায়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস,সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির,রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির বিশ্বাসসহ অন্যান্য অতিথিবৃন্দ । উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৯টি দল এ টুর্ণামেন্টে অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রহনপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল বনাম বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দল অংশ নেয়। খেলায় বোয়ালিয়া ইউনিয়ন ফুটবল দল ২-১ গোলে জয়লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca