• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

ভোক্তা ও কৃষকের স্বার্থ রক্ষায় চাল আমদানির সিদ্ধান্ত : খাদ্যমন্ত্রী

Reporter Name / ৩১৬ Time View
Update : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগে দেশে বেসরকারিভাবে চাল আমদানি হতো শূন্য শতাংশ কর আরোপে এবং যে কেউ আমদানি করতে পারত। এর ফলে বাজারে আমদানীকৃত চালের সরবরাহ বেশি ছিল, ফলে দামও কমে গিয়েছিল। এটার ফলে কৃষক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছিল। প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে ধান চাষে আগ্রহ হারিয়ে অন্য ফসলের চাষ শুরু করে।’

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করতে এবং আমদানি নিরুৎসাহিত করতে চাল আমদানিতে ৬২.৫ শতাংশ কর আরোপ করা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল, কৃষককে ধান চাষে আবারও আগ্রহী করে তোলা এবং স্থানীয় সংগ্রহের মাধ্যমে খাদ্য মজুদ বৃদ্ধি করা। বর্তমান সরকার এখন কৃষকের কাছ থেকে যৌক্তিক দামে ধান সংগ্রহ করায় কৃষক উপকৃত হচ্ছে।

সাধন চন্দ্র মজুমদার অপর এক প্রশ্নের জবাবে বলেন, দেশে খাদ্য উৎপাদন যেমন বেড়েছে, ভোক্তাও তেমনি বেড়েছে। চালের এখন হিউম্যান ও নন-হিউম্যান ব্যবহার হচ্ছে। মোটা চালের বেশির ভাগ নন-হিউম্যান খাতে ব্যবহার হয়, যা সাধারণত হিসাব করা হয় না।এ ছাড়া প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিপুলসংখ্যক প্রবাসফেরত এবং ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য খাদ্যের সংস্থান করতে হচ্ছে, ফলে চালের বাজারে চাপ বাড়ছে।

তিনি আরো বলেন, চালের বাজার স্থিতিশীল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বেসরকারিভাবে চাল আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই এর সুফল দৃশ্যমান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca