• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সাপাহারে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

Reporter Name / ২৬০ Time View
Update : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সাথে সকল সাংবাদিকদের ভুল বুঝাবুঝির অবসান ঘটে। সাংবাদিকগণ সংবাদ বর্জনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিরও অবসান ঘটিয়ে আবারো উপজেলা নির্বাহী অফিসারের সংবাদ প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করেন সাপাহার উপজেলায় কর্মরত সাংবাদিকগণ।

এসময় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তসলিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবুল আকতার, সাধারণ সম্পাদক আদম আলী, সাপাহার প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি সম্রাট, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কর, সাংবাদিক গোলাপ খন্দকার, শরীফ তালুকদার, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca