সোহানুল হক পারভেজ তানোর( রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলা মুন্ডুমালা পৌরসভার আয়োজনে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষ্যে জাতীয় অর্ধনমিত,মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে মাল্য অর্পন , কালো ব্যাচ ধারন,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ রবিবার সকাল ১১টার দিকে মুন্ডুমালা পৌরসভা চত্বরে আলোচনা সভা দোয়া মাহফিলে অনুষ্টিত হয়। মুন্ডুমালা পৌরসভার মেয়র ও মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।বিশেষ অতিথি হিসেবে মুন্ডুমালা পৌরসভার সচিব আবুল হোসেন, মুন্ডুমালা ফাঁড়ি ইনচার্জ মাসুদ রানা,মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলী,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বেনজির আহমেদ,প্যানের মেয়র বাবলু,কাউন্সিলর আতাউর রহমান,বুলবুল আহমেদ,নাহিদ হাসান,মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা অপূর্ব প্রমুখ।