( নওগাঁ ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা হাসপাতালে একটা অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন বদলগাছী উপজেলা “একটি বাড়ি, একটি খামার ” প্রকল্প অফিস। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা “একটি বাড়ি, একটি খামার” প্রকল্প অফিস একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন তা গ্রহন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিস ফারহানার নিকট হস্তান্তর করেন।