বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনিক ভবনে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান এবং উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ ও ইন্সট্রাক্টর প্রেম কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা আওয়ামিলীগ সভাপতি আবু খালেদ বুলু, থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপজেলা আওয়ামিলীগ সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপজেলার ১০ জন দুঃস্থ শিল্পীকে ২ হাজার ৫ শত টাকা করে অনুদান প্রদান করা হয়। এছাড়াও শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।