(বাগমারা প্রতিনিধি)
রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপি হতে গাঁজার গাছ উদ্ধার।
জানা যায়, ১৪ই আগষ্ট রোজ শনিবার সন্ধ্যায় ৬টায় গোয়ালকান্দি ইউপির ৩নং রামারামা ওয়ার্ডের মোল্লাপাড়ার গহীন জঙ্গলের বাঁশ ঝাড়ের পাশ হতে গাঁজার গাছ উদ্ধার করে সেটি নষ্ট করা হয়।
এ ব্যাপারে গোয়ালকান্দি ইউপির ৩নং ওয়ার্ডের গ্রাম-পুলিশ মোঃ মাসুদ রানা বলেন, আমি গোপন সুত্রের ভিত্তিতে জানতে পেরেছিলাম আমার ওয়ার্ডের মোল্লা পাড়ার গহীন জঙ্গলের বাঁশ ঝাড়ের পাশে গাঁজার গাছ রয়েছে।
আমি তাৎক্ষণিক ভাবে বাগমারার থানার ওসি ও গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকারকে অবহিত করি।
তিনাদের পরামর্শ অনুযায়ী গাঁজার গাছটি উদ্ধার করে তাৎক্ষনিক ভাবে গাছটি নষ্ট করে ফেলি। সরজমিনে গিয়ে গাঁজা চাষিকে পাওয়া যায়নি আমি গাঁজা চাষীকে অনুসন্ধান এর জন্য সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে রামরামা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম মোল্লাহ বলেন, গোয়ালকান্দি ইউপির গ্রাম-পুলিশ মাসুদ রানা মাদক নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনার কাজে আমরা রামরামা বাসী সন্তুষ্ট।
আমরা তিনার সাফল্য কামনা করছি।
এ ব্যাপারে গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, আমি গোয়ালকান্দি ইউনিয়ন কে মাদকমুক্ত করার জন্য সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছি, গোয়ালকান্দি ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের দায়িত্ব দিয়ে রেখেছি গোয়ালকান্দি ইউনিয়নের কোথায় কোথায় মাদক এর কারবার চলছে, সে ব্যাপারে নজর দিয়ে অতি দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে।
আমি গ্রাম-পুলিশ মাসুদ রানাকে ধন্যবাদ জানাই গাঁজার গাছটি উদ্ধার করে নষ্ট করার জন্য।