• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

মহেশপুরে দেওয়ান বাড়ীতে স্বণর্লংকার সহ নগদ ৪লক্ষ টাকা চুরি।

Reporter Name / ২৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দার বাড়ীয়া ইউপির মাথা ভাঙ্গা গ্রামের দেওয়ান বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা গ্রিল ও দরজার তালা ভেঙ্গে স্বণর্লংকার সহ নগদ ৪লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে।
এলাকাবাসী ও বাড়ীতে বসবাস কারী হোসনে আরা জানান, তার ভাই শফিকুল ইসলাম দেওয়ান ঢাকাতে বসবাস করে । বাড়ীতে তিনি ও তার মা থাকেন। গত ১৫ই আগস্ট রোববার রাতে খাওয়া দাওয়া শেষে ঘরের মেইন গেট ও রুমে তালা বদ্ধ করে ঘুমিয়ে পড়ে। রাত ৪টার দিকে ঘুম ভেঙ্গে ঘর থেকে বের হয়ে দেখতে পায় বিদ্যুতের লাইট বন্ধ এবং অন্যন্য রুমের তালা ভাঙ্গা ও ঘরের জিনিসপত্র তছনছ করে নগদ ৪ লক্ষ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণলংকার চুরি করে নিয়ে গেছে।
বাড়ীর মালিক শফিকুল ইসলাম দেওয়ান বলেন আমাকে রাত ৫টার দিকে ফোন দিয়ে জানানো হয় বাড়ীতে চুরি হয়েছে। আমি শুনার সাথে সাথে ঢাকা থেকে রওনা দিয়ে বাড়ী এসে দেখতে পায় আমার বোনের চিকিৎসার জন্য গরু বিক্রি ও আমার দেওয়া টাকা সহ ৪লক্ষ টাকা ও সাড়ে ৩ভরি স্বর্ণলংকার চুরি করে নিয়ে গেছে । আমি চেয়ারম্যান ও মেম্বর কে জানিয়েছি এখন থানায় যাবো বলে সিদ্ধান্ত নিয়েছি।

ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, আমাকে ফোনে চুরির কথা জানানো হয়েছে আমি ওই বাড়ীতে গিয়েছিলাম এবং থানা পুলিশ কে জানানোর চেষ্টা করছি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান , আমি মাথা ভাঙ্গা গ্রামের একটি চুরির ঘটনা শুনেছি । বাড়ীর মালিক এখানে থাকেন না। এ ঘটনাই এখনও কেউ অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca