স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক আল আমিনকে প্রাননাশের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে তিনি জেলার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে এ অভিযোগ টি দায়ের করেন।
সাংবাদিক আল আমিন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি জেলার মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র সদস্য। এছাড়াও তিনি দৈনিক প্রভাতী খবরের স্টাফ রিপোর্টার ও সিএনএন বাংলা টিভির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
থানায় করা সাধারণ ডায়রী সুত্রে জানা গেছে; গত ১৫ আগস্ট সাকলে সাংবাদিক আল আমিনের বাড়ির সামনে এসে পূর্ব শত্রুতার জের ধরে শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর এলাকার আব্দুল্লাহ আল ফারুক, রামচন্দ্রপুর এলাকার শরীফ আলী ও তার ভাই আঃ সালাম মোট ৩ জন মিলে গালিগালাজ করতে থাকে। এসময় তারা বিভিন্ন হয়রানী মূলক কথা বলে হুমকি দেয়।
সাংবাদিক আল আমিন জানান; আমিসহ আমার পরিবারের সদস্যরা ভয়ে ভীতিগ্রস্ত হয়ে জীবন যাপন করছি। আমার মনে হয়েছিল তারা পরে কোন মিথ্যা মামলা দায়ের করতে পারে। সে শঙ্কায় আমি শিবগঞ্জ থানায় ডায়রী করেছি।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন, সাংবাদিক আল আমিনের সাধারণ ডায়রীর বিষয়টিও নিশ্চিত করেছেন।