• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

রাজশাহীর বাগমারায় পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

Reporter Name / ২৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

(বাগমারা প্রতিনিধি)ঃ
রাজশাহীর বাগমারা উপজেলায় প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ পাঁচ বছর ধরে তারা পলাতক ছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের তালতলী মির্জাপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সুলতান আহম্মেদ (৩৩) ও তাহেরপুরের এমদাদুল হকের ছেলে সানাউল হক (৩০)। এর মধ্যে সুলতান আহম্মেদের দুইটি মামলায় ছয় মাস করে এবং আরেকটি মামলায় দুই বছরের সাজা হয়।

এছাড়াও আরেকটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। অপর দিকে সানাউল হকের বিরুদ্ধে এক বছরের কারাদণ্ডের রায় হয়। গত ২০১৭ সাল থেকে তাঁরা পলাতক ছিল। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, আসামি সুলতান আহম্মেদ ও সানাউল হকের বিরুদ্ধে পৃথক পৃথক প্রতারণা মামলায় সাজা হয়।

এর পর থেকে তারা পলাতক ছিল। পুলিশ ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালালেও ধরতে পারেনি। তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে বুধবার বেলা ১১টার সময় তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঢাকায় যান। এবং মোহাম্মদপুরে তাঁদের অবস্থান নিশ্চিত হয়ে সেখান থেকে কৌশলে তাদেরকে হাতে নাথে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার সকালে বাগমারা থানায় নিয়ে আসা হয়। এবং দুপুরে তাদেরকে রাজশাহী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca