এ কে এস রোকন,ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট,বাংলানিউজটোয়েন্টিফোর ডট কম,
চাঁপাই নবাবগঞ্জ ঃ
শিবগঞ্জ পৌর এলাকার নিত্যদিনের যানজটে ভোগান্তিতে পৌরবাসী। অসহনীয় যানজট দেখতে শিবগঞ্জ পৌর মেয়র বাজারের মনাকষা মোড়ে এসে নিজেই নেমে পড়লেন যানজট দুর করতে।
শিবগঞ্জ পৌর এলাকার মনাকষা মোড়টি সবচেয়ে গুরুত্বপূর্ন মোড় হওয়ায় দিনের অধিকাংশ সময়ে যানজট লেগেইে থাকে।এতে করে ঘন্টার পর ঘন্টা যানজটে থাকতে হয় পৌরবাসীকে।বিশেষ করে পন্যবাহী কোন ট্রাক শহরে ঢুকলে পরস্থিতি ভয়াবহ আকার ধারন করে।শিবগঞ্জ বাজার – কানসাট সড়কের লাকী মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তায় ভোগান্তি চরমে।শিবগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মনাকষা ােড়ে ৩ জন ট্রাফিক দিয়েও নিয়ন্ত্রনে আনতে না পারায় নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ থানা পুলিশ কে মোড়টি যানজট মুক্ত করার জন্য আহবান জানালে এতে সাড়া দেয় পুলিশ।এরপরও সরু রাস্তা, মার্কেট গুলোর পাকিং না থাকা এবং বিল্ডিং কোড না মেনে ভবনগুলো নির্মিত না হওয়ায় পুলিশও হিমসিম খাচ্ছে যানজট নিরসন করতে।এছাড়া ভবনগুলো রাস্তার পাশে হওয়ায় এবং কোন ফুটপাত না থাকায় পৌরবাসীকে চলতে হয় রাস্তা দিয়েই।পাশাপাশি পাংি এর কোন জায়গা না থাকায় রাস্তার উপর মোড়গুলোতে দাঁড়িয়ে থাকে রিক্সা,ভ্যান,অটোরিক্সা সহ বিভিন্ন যানবহন।অনেকে আবার ফুটপাত দখল করে রাসআয় ফলের দোকান দেয়ায় ভোগান্তি বাড়ে পৌরবাসীর।
এদিকে যানজটের ভোগান্তির বিষয়টি জেনে সদ্য নির্বাচিত মেয়র লাকিমোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত পরিদর্শন করতে গিয়ে নিজেই নেমে পড়েন রাস্তায়।দাঁড়িয়ে থাকা যানবহন গুলো ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।যেগুলো মালিকবিহীন অবস্থায় ছিল সেগুলো মাটিতে ফেলে দেন।আর তাৎক্ষনিকভাবে রাস্তার উপরে বসা দোকানপাট সড়িয়ে দিয়ে আর না বসানোর জন্য তাদের সর্তক করে দেন।এ সময় শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন সহ পৌরসভার কর্মকর্তা,কর্মচারী, শিবগঞ্জ থানা পুলিশ উপস্থিত থেকে সড়কগুলো যানজট মুক্ত করেন।
শিবগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব মো: আকবর হোসেন জানান, বর্তমানে পৌর এলাকার শহরের রাস্তাগুলো এত সংকীর্ণ যে মহিলা ও বৃদ্ধদের চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে।বড় বড় ভবনগুলো নির্মানের আগেই রাস্তাগুলো সম্প্রসারন হওয়া উচিত ছিল।
এ ব্যাপারে শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম জানান,পৌরবাসীর ভোগান্তি দুর করতে এভাবে মাঝে মধ্যেই তিনি নিজে অভিযানে নামবেন।রাস্তার উপরে কোন স্থায়ী -অস্থায়ী স্থাপনা বা যানবহন দাঁড়াতে দেয়া হবেনা। আর দ্রুত রাস্তাটি সম্প্রসারন সহ ফুটপাত নির্মানে তিনি উদ্যোগী হবেন।
যানজট যুক্ত রাস্তাটি সি এ্যান্ড বি কর্তৃপক্ষের উল্লেখ করে তিনি আরও বলেন,প্রয়োজনে রাস্তার পাশের ভবনগুলো ভেঙ্গে রাস্তাগুলো প্রশমÍকরনে সিএ্যান্ড বি কর্তপক্ষের সহায়তায় পৌরসভা এগিয়ে আসবে।