• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

পটুয়াখালীর গলাচিপায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

সঞ্জিব দাস / ২৮৮ Time View
Update : শনিবার, ২১ আগস্ট, ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় গাঁজাসহ মো. মিরাজ ঢালী (২১) ও মো. আক্কাসকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১০ টা ১৫ মিনিটে আমখোলা ইউনিয়নের দড়ি বাহেরচর হাবিবুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমখোলা ইউনিয়নের দড়ি বাহেরচর হাবিবুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসআই মো. মহাসিন ও এসআই মো. সজীব সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি মো. মিরাজ ঢালী (২১) পিতা মো. দেলোয়ার হোসেন ঢালী ও মো. আক্কাস পিতা মো. মোসলিম মৃধা, উভয় সাং- দড়ি বাহেরচর। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca