• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

দিনাজপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন বীরগঞ্জ উপজেলা

Reporter Name / ২১৬ Time View
Update : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি- মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় দিনাজপুর জেলার মধ্যে বীরগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বীরগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ হওয়ার জেলার পরিবার পরিকল্পনার উপপরিচালক ডা: মো. আবু নসর নুরুল ইসলাম চৌধুরী ও সহকারী পরিচালক এটিএম নাজমুল হুদার কাছ থেকে প্রশংসাপত্র গ্রহণ করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম। এসময় উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল ডা: শাহ আলম সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলামের অকান্ত পরিশ্রম ও দিক নির্দেশনায় মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় রংপুর বিভাগীয় পর্যায়ে ২০১৮ ও ২০২০-২১ইং সালে রংপুর বিভাগীয় পর্যায়ে নিজপাড়া ইউনিয়ন শ্রেষ্ঠ হয়েছেন। অন্যদিকে এবারো টানা তৃতীয় বারের মত বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মো. শাহিনুর ইসলাম, জেলা পযার্য়ে টানা বারের মত শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে সাবিনা ইয়াসমিন এবং জাতীয় পর্যায়ে দুই বার ও বিভাগীয় পর্যায়ে ছয় বার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে মরিয়ম বেগম নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca