• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

গলাচিপায় আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান অসুস্থ, দোয়া কামনা

Reporter Name / ১৮৮ Time View
Update : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

তারিখঃ ২৩ আগস্ট ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী মো. মজিবুর রহমান অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকাল ৫ টার দিকে নিজ বাসভবনের দোতলার সিড়ি থেকে নিচে নামার সময় পা ফসকে পড়ে গিয়ে মাথায় গুরুতর জখম হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে গলাচিপা হাসপাতালে নেয়া হয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পারিবারিকভাবে জানা যায় তাকে ঢাকা বেসরকারী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার মাথার সিটি স্ক্যান করা হয়েছে। উল্লেখ্য তিনি সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক বিআরডিবির চেয়ারম্যান বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ত্যাগী নেতা, রাজপথের লড়াকু সৈনিক, ওয়ান ইলিভেনের সময় মাননীয় প্রধানমন্ত্রীর জন্য রাজপথে সর্বপ্রথম মিছিল বের করেন। তার সুস্থতা কামনায় মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মস্তফা টিটো, গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা কালিবাড়ী কমিটির সভাপতি দিলিপ বণিক, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ গলাচিপা পৌরসভার বিভিন্ন মন্দিরে প্রার্থনা এবং মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়।

০১৭২৪১৪০৩৩৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca