• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ভোলাহাটের ফলিমারির বিলে নাইটকোচসহ প্রায় ৩৩ টি যানবাহনে গণডাকাতি

Reporter Name / ৬৫৭ Time View
Update : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ভোলাহাটের ফলিমারির বিলে নাইটকোচসহ প্রায় ৩৩ টি যানবাহনে গণডাকাতি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে ছেড়ে আসা নাইট কোচ চাঁপাই ট্রাভেলস, মিন্টু এন্টারপ্রাইজসহ ৩০ এর অধীক গাড়ীর গতিরোধ করে গণডাকাতীর ঘটনা ঘটেছে। এ যাবৎকালের বড় ডাকাতীর ঘটনা এটি।

 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভোলাহাটের ফলিমারির বিলে প্রায় ১৫/২০ জনের সংঘবদ্ধ চক্র দেশিয় অস্ত্র, বাঁশ, রড নিয়ে ডাকাতরা ঝাঁপিয়ে পড়ে সাধারণ যাত্রীদের ওপর। গাড়ির স্টাফদের এ সময় বেধরক পেটায় বলে জানায় বিভিন্ন গাড়ীর চালক ও হেলপাররা।

বাসসহ মোটরসাইকেল আরোহীও ছিল এ বহরে বলে জানা গেছে। চাঁপাই ট্রাভেলস এর এক মহিলা যাত্রীর কান, নাকের গহনা ছিঁড়ে নিয়েছে। মহিলাকে মারা হয়েছে বলেও অন্যরা জানায়।

এদিকে রাত ১০ টার সময় ঘটনাস্থল থেকে মুঠোফোনে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। মুহুর্তে ডাকাতদল এ ঘটনা ঘটিয়ে সটকে পড়ে। তাদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca