• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা নাচোলে পিঠা উৎসব/২৫ উদযাপিত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

ভোলাহাটের ফলিমারির বিলে ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক

Reporter Name / ৩০৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ভোলাহাটের ফলিমারির বিলে ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল জেলা সিআইডির একটি টিম পরিদর্শন করেছেন।

গতরাত সোমবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে ছেড়ে আসা নাইট কোচ চাঁপাই ট্রাভেলস, সাথি এন্টার প্রাইজ ও জমজম পরিবহন এ ৩টি গাড়ীর গতিরোধ করে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে ডাকাত দল। প্রায় ৩৩ টি যানবাহনে গণডাকাতির তথ্য টি ভুল দিয়েছিল চাঁপাই ট্রাভেলস এর হেলপার।

সোমবার রাত পৌণে টার দিকে ভোলাহাটের ফলিমারির বিলে প্রায় ১৫/২০ জনের সংঘবদ্ধ চক্র দেশিয় অস্ত্র, ছুঁরি বাঁশ, রড নিয়ে ডাকাতরা ঝাঁপিয়ে পড়ে সাধারণ যাত্রীদের ওপর। গাড়ির স্টাফদের এ সময় বেধরক পেটায় ডাকাতরা।

চাঁপাই ট্রাভেলস এর এক মহিলা যাত্রীর কান, নাকের গহনা ছিঁড়ে নিয়েছে। মহিলাকে মারা হয়েছে বলেও অন্যরা জানায়।

এদিকে রাত ১০ টার সময় ঘটনাস্থল থেকে মুঠোফোনে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। মুহুর্তে ডাকাতদল এ ঘটনা ঘটিয়ে সটকে পড়ে। তাদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে পুলিশ কাজ শুরু করেছে।

এ বিষয়ে সর্বশেষ গতরাত দেড়টা ও মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার সময় ওসি মাহবুবুর রহমান জানান, ডাকাতির ঘটনায় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, ডাকাতির কারণে সড়কের দুই দিকে ৩০-৪০টি ছোটবড় যানবাহন আটকে ছিল। এ সময় কিছু হেলপার না বুঝেই সব যানবাহনেই ডাকাতি হয়েছে বলে গণমাধ্যমে জানায়।

ওসি আরও জানান, আসলে নাইট কোচ চাঁপাই ট্রাভেলস, সাথি এন্টার প্রাইজ ও জমজম পরিবহন এই ৩ টি কোচ শুধু ডাকাতির কবলে পড়ে। এ ঘটনায় ডাকাতদের পিটুনিতে আহত কয়েকজনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category