• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা নাচোলে বীনা মুল্যে ৫৬২০ প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ

টেকনাফে ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিক আটক

Reporter Name / ২৬৪ Time View
Update : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়। বুধবার ভোরে টেকনাফের নাফ নদীর কাটাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার আমিরুল হক বলেন, কোস্টগার্ড নিয়মিত টহলকালে কাটাবুনিয়া এলাকায় নাইট ভিশন যন্ত্রের মাধ্যমে একটি ট্রলার দেখতে পায়। তখন সন্দেহ হলে কোস্টগার্ডের টহল দলটি সামনে এগিয়ে ট্রলারটি থামাতে বলে। কিন্তু ট্রলারটি না থামিয়ে কোস্টগার্ডের টহল দলের উপর গুলি নিক্ষেপ করতে থাকে। পরে কোস্টগার্ড গতিপথ পরিবর্তন করে ট্রলারটি ধরতে সক্ষম হয়।

তিনি বলেন, এরপর ট্রলারটি তল্লাশিকালে ২টি জেরিক্যান পায়। জেরিক্যান দুটি কেটে মোট ২৮টি প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট লুকায়িত ছিল। এসব ইয়াবা পাচার কাজে নিয়োজিত মিয়ানমারের ৭ নাগরিককে আটক করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়; তারা নিয়মিত এভাবে মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে।

লে. কমান্ডার আমিরুল আরও বলেন, ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে। মিয়ানমারের ৭ নাগরিককে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category