• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

জন্মদিনে ভালবাসায় সিক্ত রাজশাহী প্রেসক্লাব সভাপতি

Reporter Name / ২২০ Time View
Update : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি ২৪ আগস্ট ২০২১\
৫৭তম জন্মদিনে সহকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, শুভাকাঙ্খীসহ বিশিষ্টজনদের ভালবাসায় সিক্ত হয়েছেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে বিশিষ্টজনেরা ছুটে আসেন তাকে শুভেচ্ছা জানাতে। ১৯৬৪ সালের এই দিনে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
রাশিয়ার পিপল‘স ফ্রেন্ডশিপ (গণমৈত্রী) ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে দেশে এসে শুরু করেন সাংবাদিকতা। রাজশাহীতে এখনো পর্যন্ত দাপটের সাথে সাংবাদিকতা করছেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের সাহসী গণমাধ্যম দৈনিক ভোরের কাগজের রাজশাহীর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকেই।
সাংবাদিক সাইদুর রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানান রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাবে এসে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এছাড়া তাকে মুঠোফোনে শুভেচ্ছা জানান বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, রাজশাহী রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত রাজশাহী জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম।
এদিন সন্ধ্যায় শুভাকাঙ্খীদের ভালবাসায় সিক্ত হন সাইদুর রহমান। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, জাসদ নেতা আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সালাউদ্দীন মিন্টু, রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শিরাজী শওকত সালেহিন এলেন প্রমুখ ফুলেল শুভেচ্ছা জানান তাকে। পরে সাইদুর রহমান মতবিনিময় করেন সকলের সঙ্গে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, চ্যানেল আই‘র স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, দৈনিক উপচারের সম্পাদক ড. আবু ইউসুফ সেলিম, ভোরের কাগজের রিপোর্টার আমানুল্লাহ আমান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য আল আমিন হোসেন, আরিফুল ইসলামসহ আরো অনেকেই।
এর আগে সোমবার রাতে সাইদুর রহমান জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের আমেরিকা, কানাডা, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের নেতৃন্দের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন। তারাও শুভেচ্ছা জানান। আর মঙ্গলবার সকালে প্রয়াত মা, বাবা ও নানার কবর জিয়ারত করেন তিনি। এরপর যান হযরত শাহ মখদুম রূপোষ (রহ:) এর মাজারে এবং সেখানে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন সাইদুর রহমান।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর বাকশাল সরকারের রাজশাহী জেলা গভর্নর জননেতা আতাউর রহমান ও ভাষাসৈনিক মনোয়ারা রহমানের সুযোগ্য সন্তান সাইদুর রহমান দীর্ঘদিন ধরে জনসেবায় ব্রত রয়েছেন। রাজশাহী বিশ^বিদ্যালয়সহ অন্তত ১৭ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বখশ-এর নাতি সাইদুর রহমান সাংবাদিকতার পাশাপাশি সরাসরি জনসেবামূলক কাজে নেতৃত্ব দিচ্ছেন। ২০১২ সালের ২৫ ফেব্রæয়ারী স্ট্রোক করেন তিনি এবং সেসময় তার বামদিক সম্পূর্ণ প্যারালাইজ হয়ে যায়। সেসময় তার পাশে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, দেশবরেণ্য সাংবাদিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তসহ বিশিষ্টজনরা। তবে স্ট্রোকের পর চিকিৎসকের ভুল ওষুধ প্রয়োগের ফলে তার কিডনিজনিত সমস্যা তৈরি হয়।
পরে অবস্থা আরো জটিল হলে তৎকালীন রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনার সঞ্জিব মিত্র এগিয়ে আসেন এবং ভারতে চিকিৎসা নেয়ার জন্য দ্রæত সময়ের মধ্যে ভিসা তৈরিতে সহযোগিতা করেন। পরে ২০১৪ সালে সাইদুর রহমান ভারতের বিখ্যাত কিডনি বিশেষজ্ঞ মিস্টার অভিজিৎ তরফদারের কাছে চিকিৎসা নেন। সেখানে সুচিকিৎসা পেয়ে এবং শারীরিক ব্যায়াম ও বিভিন্ন থেরাপি গ্রহণ করে তিনি কিছুটা সুস্থ।
তবে এন্টিবায়োটিক ট্যাবলেট বা পেইন কিলার প্রয়োগ নিষিদ্ধ। তাই এখনো তিনি দুই মাস পরপর ভারতের সেই চিকিৎসকের কাছেই কিডনিজনিত সমস্যার ফলোআপ চিকিৎসা নিচ্ছেন। এ অসুস্থতার পরও সাংবাদিকতা অব্যাহত রেখেছেন তিনি। নতুন প্রজন্মের সাংবাদিকদের তিনি শিক্ষা দিচ্ছেন হাতেকলমে। তার হাত ধরেই বেশ কয়েকজন দাপুটে সাংবাদিক তৈরি হয়েছেন। যারা বর্তমানে কাজ করছেন দেশের স্বানামধন্য বিভিন্ন গণমাধ্যমে। সবশেষ গত ১৭ জুলাই তার দাঁতের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। সুস্থ হয়ে আবারো শুরু করেন জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category