নয়ন ঘোষ
আরএমপির মাসিক অপরাধ পর্যালােচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ।
জানা গেছে, আরএমপির জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ কে আরএমপির শ্রেষ্ঠ অফিসার হিসাবে এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন আরএমপির পুলিশ কমিশনার মো আবু কালাম সিদ্দিক।
সোমবার (২৩ আগস্ট ) আরএমপি পুলিশ লাইনে জুলাই মাসের অপরাধ পর্যালােচনা সভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
মাসিক সভায় অপরাধ দমন, মাদক উদ্ধার ও অন্যান্য ভালো কাজ সফলতার সাথে করায় ওসি কাশিয়াডাঙ্গাকে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় আএমপির সকল থানার ওসি ও অন্যান উর্ধতন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।